২৯শে নভেম্বর বাংলা_কারেন্ট_এফেয়ার্স

■ ইন্ডিয়ান স্পোর্টস অনার্সে কিদাম্বি শ্রীকান্ত "স্পোর্টম্যান অফ দি ইয়ার", পিভি সিন্ধু "স্পোর্টসওমেন অফ দি ইয়ার" সম্মানে ভূষিত হলেন।
■ ভারতীয় লোকসভার প্রথম মহিলা 'সেক্রেটারি জেনারেল' হলেন স্নেহলতা শ্রীবাস্তব। ১লা ডিসেম্বর তিনি কার্যভার গ্রহণ করবেন।
■ ২০১৮ ফুটবল বিশ্বকাপের পোষ্টার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল।
■ সচিন টেন্ডুলকারের ১০নং জার্সিকে আপাতত অবসর দিল বিসিসিআই। ভারতীয় দলের কোনো খেলোয়াড় আর ১০ নম্বর জার্সি পরতে পারবেন না। বিতর্ক এবং সমালোচনার জেরেই এই সিদ্ধান্ত।
■ ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের স্বীকৃতি পেল বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া।
■ ৪৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল অফ ইন্ডিয়া (IFFI) সেরা ছবির পুরষ্কার 'গোল্ডেন পিকক এওয়ার্ড' পেল ফরাসি ছবি "120 Beats Per Minute"
■ কিংবদন্তী চলচিত্র অভিনেতা দিলীপ কুমার নিউমোনিয়ায় আক্রান্ত হলেন।
■ সাধারণ ধর্মঘট উপলক্ষে প্রাণহানী এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি দায়ভার কার উপর বর্তাবে এবং ক্ষতিপূরণ কে দেবে- এই বিষয়ে কেন্দ্রকে আইন প্রণয়ন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
■ চটজলদি আর্থিক খবরের আপডেট পাবার জন্য গুগল সার্চে "ফিন্যান্স" ট্যাব যুক্ত করা হল।
■ উত্তর কোরিয়া এখনো পর্যন্ত সবথেকে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপন করল।