২৪শে নভেম্বর বাংলা_কারেন্ট_এফেয়ার্স

■ ১২ ঘন্টার মধ্যে ৪টি ট্রেন দুর্ঘটনা; নিহত কমপক্ষে ৭জন।
■ হং কং ওপেনের সেমিফাইনালে উঠলো পিভি সিন্ধু।
■ ভারতীয় ছাত্র এবং ডেভেলপারদের ১.৩ লক্ষ স্কলারশিপ দেবে গুগল।
■ প্রক্রিয়াজাত খাবারের বিজ্ঞাপনে 'টাটকা', 'প্রাকৃতিক' এইসব শব্দ বাদ দেওয়া হবে, জানাল FSSAI (ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া)।
■ পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে ওবিসি বিল পুনরুত্থান করবে সরকার।
■ মিস ওয়ার্ল্ড ২০১৭ মানুষী ছিল্লারকে মনের মত পদ (রাজ্য সরকারের যেকোনো দপ্তরে) দেবে  দেবে হরিয়ানা সরকার, বললেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।
■ রাজনৈতিক অস্থিরতার জেরে জিম্বাবোয়ের অর্থনীতির অবস্থা আশঙ্কাজনক। নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন এমারসন নাঙ্গাগোয়া।
■ বিশ্বের সেরা ৫টি ধনী দেশের তালিকা থেকে বাদ গেল ইংল্যান্ড। বিশ্ব অর্থনীতিতে নতুন ক্রম- আমেরিকা, চীন, জাপান,জার্মানি এবং ফ্রান্স।
■ আন্তর্জাতিক স্তরে মহিলাদের ভারোত্তোলনের অনুমতি দিল ইরান।
■ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীন এবং ভ্যাটিকান সিটি পরস্পরের মধ্যে ৪০টি কারুকৃতি বিনিময় করবে।