■ আজ ২৩শে নভেম্বর স্বনামধন্য বাঙালি বুদ্ধিজীবী নীরদ সি চৌধুরীর জন্মদিন। একইসঙ্গে, আজকের দিনটি আচার্য জগদীশচন্দ্র বসুর তিরোধানদিবস।
■ বিশ্বের বৃহত্তম লিথিয়াম-আয়ন ব্যাটারির পরীক্ষা করতে চলেছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা 'তেসলা'।
■ "ওড়িশার রসগোল্লা" নয়, "জগন্নাথ রসগোল্লা" হিসেবেই জি.আই ট্যাগের জন্য আবেদন করবে ওড়িশা সরকার।
■ স্বচ্ছতার প্রতীক ("স্বচ্ছ আইকনিক সাইট") হিসেবে চারমিনারকে নির্বাচন করল কেন্দ্র।
■ সম্মিলিত জাতিপূঞ্জের মতে লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মহিলাদের পক্ষে সবথেকে মারাত্মক।
■ ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা বিমানচালক হলেন শুভাঙ্গি স্বরূপ।
■ দিল্লী কার? অর্থাৎ দিল্লীর প্রশাসনিক প্রাধান্য কার বেশি? দিল্লীর সরকারের নাকি কেন্দ্রের। এনিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। এরই মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে বলা হল, #দিল্লি_সমস্ত_ভারতের।
■ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যার প্রতিবাদে ত্রিপুরার বেশিরভাগ সংবাদপত্রের সম্পাদকীয় কলাম ফাঁকা রাখা হল।
■ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি "উমঙ" নামক একটি এপ্লিক্যাশনের শুভ সূচনা করলেন। এই অ্যাপটিতে ১০০ টিরও বেশি সরকারী পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।
■ নিউটন ছবির জন্য এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেলেন রাজকুমার রাও।