২২শে নভেম্বর বাংলা_কারেন্ট_এফেয়ার্স

■ ভারতের প্রথম যুগের মহিলা চিকিৎসক রুখমাবাই রাউতকে গুগল-ডুডলে শ্রদ্ধার্ঘ্য জানানো হল।
■ ১৯৬৩ সালে আজকের দিনেই আমেরিকার ৩৫ তম রাষ্ট্রপতি জন এফ কেনেডি আততায়ীর গুলিতে নিহত হন।
■ ২০১৮ সালটিকে "আন্তর্জাতিক জোয়ার (Millets) বর্ষ" হিসেবে চিহ্নিত করার জন্য সম্মিলিত জাতিপূঞ্জের কাছে আবেদন করল ভারত।
■ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের জন্য বর্ধিত বেতনক্রম মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
■ বৃহস্পতিবার থেকে রবিবার- সপ্তাহে চারদিন করে রাষ্ট্রপতিভবন দর্শকদের জন্য খোলা থাকবে।
■ জিম্বাবোয়ের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি এমারসন নাঙ্গাগওয়া।
■ দত্তক নেবার ক্ষেত্রে 'হিন্দু দত্তক এবং রক্ষণাবেক্ষণ বিধি' অনুযায়ী নথিভুক্তকরণ আবশ্যিক করতে চলেছে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক।