■ আজ জার্মান প্রযুক্তিবিদ কার্ল বেঞ্জের জন্মদিন, যিনি প্রথম পেট্রোল অটোমোবাইল ইঞ্জিন তৈরি করেছিলেন।
■ জাঠ পদযাত্রার জেরে হরিয়ানার ১৩টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হল।
■ হং কং ওপেনের ফাইনালে পৌঁছালো পি.ভি সিন্ধু।
■ JEE (মেইন) পরীক্ষার বিজ্ঞপ্তিতে ইংরেজি, হিন্দি ছাড়া একমাত্র আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাতি ভাষা স্বীকৃতি পেল।
■ সিনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন ঋতু ফোগাট।
■ ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড অনুসারে, বিশ্বের সর্বাধিক দর্শনার্থী আসে অমৃতসরের স্বর্ণমন্দিরে।
■ আমাজনের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে বিশ্বের সবথেকে ধনী জেফ বেজোসের সম্পদের পরিমান ১০০ বিলিয়ন হল।
■ বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো ভূমধ্যসাগরের বুকে গৃহনির্মাণ করতে চলেছে।
■ স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর নাম এবং ভূমিকা পরিবর্তন করা হবে, জানালেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
■ চতুর্থ ইউরোপীয় 'গোল্ডেন শু' পেলেন মেসি।