■ আজ ফরাসী দার্শনিক ভলতেয়ারের জন্মদিবস।
■ আন্তর্জাতিক বিচারালয়ে পুনর্নির্বাচিত হলেন ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারী। উল্লেখ্য যে, এই প্রথম আন্তর্জাতিক বিচারালয়ে একজনও ব্রিটিশ বিচারপতি নেই।
■ আগামী ৭ই ডিসেম্বর দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে "আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে" পালন করার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী আয়োগ (UGC)।
■ লখনৌ-এর দূষণমাত্রা কম করার জন্য কৃত্রিম বৃষ্টিপাত করার উদ্যোগ নিতে চলেছে আইআইটি কানপুর।
■ 'মোটরগাড়ির শহর' ডেট্রয়েতে গাড়িনির্মাণ কারখানা খুলল ভারতীয় সংস্থা মাহিন্দ্রা।
■ সুপ্রিম কোর্টে কারো ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়না তাই সিসিটিভি লাগানো যেতেই পারে, বলল সুপ্রীম কোর্ট।
■ শেষপর্যন্ত পদত্যাগ করলেন জিম্বাবোয়ের ৩৭ বছরের শাসক রবার্ট মুগাবে।
■ ২০১৮ সালের ডিসেম্বর মাসে বাঙালি মিষ্টান্ন 'রসগোল্লা'র দেড়শতম 'আবিষ্কারজয়ন্তী'। এই উপলক্ষ্যে রসগোল্লার আবিষ্কারক নবীনচন্দ্র দাসের জীবনীমূলক একটি তথ্যচিত্র তৈরি করবেন নন্দিতা রায়।
■ পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের উদ্দেশ্যে ভারত বিশ্ব ব্যাংকের কাছে ৬৩০ কোটি টাকার ঋণ নিল।