৩০শে নভেম্বর বাংলা_কারেন্ট_এফেয়ার্স

■ ১৮৭২ সালে আজকের দিনেই প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে। উল্লেখ্য যে, খেলাটি হয়েছিল একটি ক্রিকেট খেলার মাঠে।
■ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে জিতলেন ভারতীয় মহিলা ভারোত্তোলক মীরাবাই চানু।
■ ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালা এবং তামিলনাড়ুতে Ockhi ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করল।
■ সুপ্রিম কোর্টের গ্রন্থাগারে এই প্রথম কোনো মহিলা আইনজীবীর ছবি স্থান পেল। প্রধান বিচারপতি দীপক মিশ্র ব্যারিস্টার কপিলা হিঙ্গরানীর ছবিটি উদঘাটন করলেন।
■ ফেসবুকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান প্রকল্পে প্রায় চল্লিশ লক্ষ ভারতীয় নাম নথিভুক্ত করলেন।
■ AICTE এবার ইঞ্জিনিয়ারিং পাঠক্রমে ভারতের সংবিধান এবং ভারতীয় সংস্কৃতি বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে পারে বলে জানানো হল।
■ বিশ্ব বাণিজ্যিক সূচকে (২০১৮) ভারতের স্থান ৬৮, প্রথম স্থানে আমেরিকা।
■ ভারতীয় রিজার্ভ ব্যাংক সমবায় সমিতিগুলির নামে "ব্যাংক" শব্দটি ব্যবহার করতে নিষেধ করল।
■ ভারতে সম্মিলিত জাতিপূঞ্জের পরিবেশ বিষয়ক শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন অভিনেত্রী দিয়া মির্জা।