■ পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন এন কে সিং।
■ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি এবার স্থান পাবে রাষ্ট্রপতিভবনে। উক্ত ছবিগুলি রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কবিন্দের ব্যক্তিগতভাবেও পছন্দ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
■ আইটিএফএফ চ্যালেঞ্জ স্প্যানিশ ওপেনে সোনা জিতলেন ভারতীয় টেনিস তারকা জি সাঁথিয়া।
■ গ্লোবাল ইন্টারপ্রেনিয়রশিপ সামিটে (GES) মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
■ সদ্য ১৮ বছরে পা দেওয়া যুবক যুবতীদের ভোটার রেজিস্টারে নাম তোলানোর জন্য ফেসবুকের মাধ্যমে প্রচার চালাবে নির্বাচন কমিশন।
■ রিয়াল মাদ্রিদ মিউজিয়ামে রোনাল্ডোর আবক্ষ মূর্তি উন্মোচিত করা হল।
■ এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হলেন প্রদীপ সিং খরোলা।
■ পে টিএম পেমেন্ট ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
■ "পিঙ্ক প্রমিস" নামে খ্যাত একটি গোলাপী হীরে ৩২ মিলিয়ন মার্কিন ডলারে নিলামে উঠল।
■ চাকরির পরীক্ষাতে বিধবা মহিলাদের ৫% বাড়তি নাম্বার পাবে বলে ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাত্তার।