■ আজকের দিনটি ক্রিকেটের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম ডে-নাইট ওয়ান ডে ম্যাচ (১৯৭৯) এবং প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচ (২০১৫) অনুষ্ঠিত হয়েছিল এই ২৭শে নভেম্বরেই।
■ মিস ইউনিভার্স ২০১৭ হলে দক্ষিণ আফ্রিকার ডেমি-লেই নীল-পিটার্স।
■ AIBA ওমেন্স ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৫ টি সোনা জিতল ভারত যা এখনো পর্যন্ত রেকর্ড। বিভিন্ন বিভাগে সোনাগুলি জিতেছেন- হরিয়ানার নিতু, জ্যোতি, সাক্ষী ও শশী এবং অসমের অংকুশীতা।
■ এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) রাজনীতিক পেল নিউজিল্যান্ড, নাম 'SAM'। অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ এই রোবোটটিকে ২০২০ সালের নির্বাচনে অংশগ্রহণ করতেও দেখা যেতে পারে!
■ ইস্তানবুলে আয়োজিত পঞ্চম ইন্টারন্যাশনাল বসফোরাস ফিল্ম ফেস্টিভেলে সেরা অভিনেতার পুরষ্কার পেলেন ঈশান খাট্টার, 'বিয়ন্ড দা ক্লাউড' সিনেমার জন্য।
■ এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০১৭ ফাইনালে পাকিস্তানকে হারাল ভারতীয় দল (পুরুষ)। একইসঙ্গে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিজয়ী হল ভারতীয় মহিলা দল।
■ বেলজিয়ামকে হারিয়ে ডেভিস কাপ জিতল ফ্রান্স। উল্লেখ্য, ডেভিস কাপকে বলা হয় টেনিসের বিশ্বকাপ। সবথেকে বেশিবার ডেভিস কাপ বিজয়ী আমেরিকা(৩২), দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৮)।
■ খ্যাতিসম্পন্ন TIME ম্যাগাজিনের প্রকাশক টাইম ইনকর্পোরেশন বিক্রি হয়ে গেল। ২.৮ বিলিয়ন মার্কিন ডলারে কোম্পানিটি কিনল মেরেডিথ করপোরেশন।
■ ইন্দোনেশিয়ার বালিতে মাউন্ট আগাঙ-এ অগ্ন্যুৎপাতের সতর্কবার্তার জেরে ৪০,০০০ মানুষ নিরাপদ স্থানে সরে গেল।