13 ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

13 ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) বিশ্বজুড়ে পালিত হলো বিশ্ব রেডিও দিবস। এবছরের থিম ছিল ভাববিনিময়, সহনশীলতা এবং শান্তি।
2) আজ ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডুর জন্মদিন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল এবং ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মহিলা সভাপতি।

3) কোবরা সামরিক অনুশীলনের আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ড। 29 টি দেশ এতে অংশগ্রহণ করবে অথবা পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে।

4) ইজরায়েলের সম্মানজনক পুরস্কার ড্যান ডেভিড প্রাইজ জিতলেন ভারতীয় ইতিহাসবিদ সঞ্জয় সুব্রাহ্মনিয়াম।

5) আজ বাজেট অধিবেশনের শেষ দিন। একইসঙ্গে এটি ষোড়শ লোকসভার শেষ অধিবেশন ছিল।

6) নতুন দিল্লিতে আরিজিত হলো হলো ল'এশিয়া (LAWASIA) হিউম্যান রাইট কনফারেন্স।