১২ই মার্চ'১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● ১৯৩০ সালের ১২ই মার্চ ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু হয়েছিল।
● বেঙ্গালুরুতে তৈরি হবে বস্ত্র বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের প্রস্তাবে সম্মতি জানাল কেন্দ্র সরকার।
● ডেভিস কাপ উপলক্ষ্যে রোহন বোপান্নার সঙ্গে জুটি বাঁধলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
● বাংলাদেশী বিমান ভেঙে পড়ল নেপালে, নিহত ৪৯ জন।
● পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৮ই মার্চ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হবে হাফ ম্যারাথন।
● ভারত এবং ফ্রান্সের উদ্যোগে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি হবে, ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যক্রন।
● ৬ মাসের মধ্যেই ২জি কেলেঙ্কারির সুরাহা করতে সিবিআই এবং ইডি-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
● সরকারি তথ্য অনুসারে, গত ২টি অর্থবর্ষে খাদি শিল্পে ৭ লক্ষ কর্মী কাজ হারিয়েছেন অথচ বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ।