১১ই মার্চ'১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● দিল্লিতে শুরু হল 'ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স'-এর প্রথম সম্মেলন। পরিবেশের স্বার্থে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করার উদ্দেশ্যে এই সংগঠনের প্রধান উদ্যোক্তা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি। সম্মেলনে উপস্থিত ছিলেন ৫৮টি দেশের প্রতিনিধি(ছবিতে)
● চীনের বর্তমান রাষ্ট্রপতি জি জিনপিং যাতে সারাজীবন রাষ্ট্রপতি থাকেন সেই উদ্দেশ্যে চীনের সংবিধান সংশোধিত হল। উল্লেখ্য, ইতিমধ্যেই জিনপিং-এর মতাদর্শ চীনের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে।
● বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা উত্তোলন করল বলিভিয়া। পতাকাটি প্রায় ২০০ কিমি দীর্ঘ।
● ISSF শ্যুটিং ওয়ার্ল্ড কাপে সোনা জিতলেন  ভারতের অখিল শেওরান।
● গত ৩ মাসে ৩২ কোটি ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগ হয়েছে, জানাল নির্বাচন কমিশন।
● এই প্রথম কানাডার নোটে (কাগজ মুদ্রায়) স্থান পেতে চলেছে কোনো মহিলার ছবি। কৃষ্ণাঙ্গ সমাজসেবী ভিওলা ডেসমন্ড এই সন্মান পেতে চলেছেন।
● কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তৈরি হল সম্পূর্ণ পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন যার বাজারমূল্য হবে ২.৫০ টাকা।
● প্রয়াত হলেন শরবতী দেবী (১০৩) যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখী পরিয়েছিলেন।