● ১৯৫৯ সালের ১০ই মার্চ চীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল তিব্বতীরা। তারা ভয় পেয়েছিল যে চীন তাদের ধর্মগুরু দালাই লামাকে অপহরণ, গ্রেপ্তার বা হত্যা করতে পারে।
● তিরন্দাজির এশিয়া কাপে সোনা জিতল ঝাড়খণ্ডের গোরা হো (১৭)।
● আর্থিক তছরূপের দায়ে পদত্যাগ করবেন মরিশাসের প্রথম মহিলা রাষ্ট্রপতি আমীনা গরীব-ফাকিম।
● অ্যালঝাইমার্স রোগের জিনগত গবেষণার জন্য ব্রেন প্রাইজ পেলেন বার্ট দা স্ট্রুপার, মাইকেল গোডার্ট, ক্রিশ্চিয়ান হাস এবং জন হার্ডি।
● অশোক গজপতি রাজুর পদত্যাগের পর অসামরিক বিমান পরিবহন দপ্তরের দায়িত্ব নিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু।
● তৃতীয় সন্তানের পিতা হলেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, নাম রাখলেন সিরো।
● এয়ারটেল পেমেন্ট ব্যাংকের উপর ৫ কোটি টাকার জরিমানা ধার্য করল রিজার্ভ ব্যাংক।
● প্রথম সৌর অভিযান "পার্কার সোলার প্রোব"-এর মাধ্যমে নিজেদের নাম পাঠানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান জানালো নাসা।