● আজ স্বামীজির জন্মদিন, ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হল।
● ভারতের নতুন পাসপোর্টগুলি এখন থেকে ঠিকানার প্রমাণপত্র হিসেবে পেশ করা যাবে না বলে জানাল বিদেশ মন্ত্রক।
● বিশ্ব নেতৃত্বের তালিকায় ট্রাম্প এবং পুতিনের পরে তিন নম্বর স্থানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জানাল গ্যালাপ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন।
● তেল উৎপাদনকারী দেশ হিসেবে ইরাককে পিছনে ফেলে ওপেকের (OPEC) এক নম্বর স্থানে কাজাখস্তান।
● তামিলনাড়ু বিধানসভায় বিধায়কদের বেতন ৯১% বাড়ানো হল।
● পথ দুর্ঘটনায় নিহত হলেন এশিয়াডে পদকজয়ী ভারতীয় কুস্তিগীর সুখচেইন সিং চিমা।
● হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মোরগ লড়াইয়ে গেলেন অন্ধ্র প্রদেশের কয়েকজন বিধায়ক এবং সাংসদ।
● "জিওকয়েন" নামে নিজেদের ক্রিপ্টোকারেন্সি আনতে চলেছে রিলায়েন্স জিও।