● আজ নোবেলজয়ী ভারতীয় কৈলাশ সত্যার্থীর ৬৪ তম জন্মদিন।
● ১৯৬৬ সালে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী।
● ভারতের প্রাক্তন স্বনামধন্য ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ৪৫ তম জন্মদিনে প্রকাশিত হল বিশেষ কমিক "দি ওয়াল"।
● কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি. লিট. পেলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখমত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
● সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন ইন্দু মালহোত্রা। উল্লেখ্য যে, এই প্রথম কোনো মহিলা আইনজীবী সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন।
● বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনাথ প্রতিযোগীদের জন্য বিশেষ সংরক্ষণের কথা ভাবছে মহারাষ্ট্র সরকার
● অস্ট্রেলিয়াতে বিশ্বের সবথেকে বড় সৌর-তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে। ৩২০০ কোটি টাকার এই প্রকল্পের ফলে ৯০০০০ গৃহে বিদ্যুত সরবরাহ করা যাবে।
● বাজারে এল বিশ্বের দ্রুততম SUV, 'ল্যাম্বোরঘিনী উরুস', প্রারম্ভিক মূল্য ৩ কোটি টাকা।
● সঞ্জয় লীলা বনশালীর "পদ্মাবতী" সিনেমার নাম পরিবর্তন করে রাখা হল "পদমাবৎ"।