● আজ ১০ই জানুয়ারি, বিশ্ব হিন্দি দিবস হিসেবে উদযাপিত হয়।
● ১৯৪৬ সালের আজকের দিনেই সম্মিলিত জাতিপূঞ্জের প্রথম সভা বসেছিল ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে।
● "বেবি অলিম্পিক" বা শিশুদের জন্য অলিম্পিক গেমের আয়োজন করার কথা ভাবছে বাহরিন।
● সময়ানুবর্তিতার নিরীখে বিশ্বের বৃহৎ বিমান সংস্থাগুলির মধ্যে চতুর্থ স্থানে ইন্ডিগো।
● মার্সিডিজ ট্রফি গল্ফ টুর্নামেন্টের জন্য উত্তীর্ণ হলেন অভিনেতা আর মাধবন।
● স্যানিটারি ন্যাপকিনে ১২% জিএসটি-র প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১০০০ ন্যাপকিন পাঠাবে মধ্য প্রদেশের ছাত্রীরা।
● রাখার জায়গার অভাবে ধাতব মুদ্রা বা কয়েন উৎপাদন বন্ধ করল সরকার।