● আজ প্রবাসী ভারতীয় দিবস। ১৯১৫ সালের আজকের দিনেই মহাত্মা গান্ধী দীর্ঘ প্রবাস জীবনের পর ভারতে ফিরে এসেছিলেন।
● আজ ভারতের নোবেলজয়ী বিজ্ঞানী হরগোবিন্দ খুরানার (১৯২২- ২০১১) জন্মদিবস।
● অরুণাচল প্রদেশে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করতে রাজি হল চীন।
● নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আগুন ছড়িয়ে পড়ল, হতাহত ৩ জন।
● দক্ষিণ কোরিয়ায় আয়োজিত শীতকালীন অলিম্পিকে যোগ দিতে রাজি হল উত্তর কোরিয়া।
● ডোপিংয়ের অপরাধে বিসিসিআই থেকে বাদ গেলেন ইউসুফ পাঠান(ছবিতে)।
● ছোটো খাটো বিষয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত নয়, জানাল সুপ্রিম কোর্ট।
● পাকিস্তানে বন্দী ১৪৭জন ভারতীয় মৎসজীবীকে মুক্ত করা হল।
● ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধ করল বিহার সরকার।