● আজ ১৩ই জানুয়ারি, ভারতের একমাত্র মহাকাশচারী রাকেশ শর্মার ৬৯তম জন্মদিন।
● শীতকালীন অধিবেশনের জন্য উত্তর কোরিয়ার খেলোয়াড়দের সঙ্গে যৌথভাবে আইস হকি (মহিলা) দল গড়ার প্রস্তাব দিল দক্ষিণ কোরিয়া।
● জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা অনুসারে ভারতের দরিদ্রতম রাজ্য বিহার, সবথেকে ধনী দিল্লি।
● নিজেদের টি-টোয়েন্টি লীগ শুরু করার কথা ঘোষণা করল আফগানিস্তান। আগামী বছর সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে "আফগানিস্তান প্রিমিয়ার লীগ"।
● তুর্কমেনিস্তানে মহিলাদের গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি হল।
● পুনরায় ধাতব মুদ্রা বা কয়েন তৈরি শুরু করল সরকার। তবে, এবারে কম পরিমানে উৎপাদন চলবে।
● নেপালে ইন্টারনেট পরিষেবা প্রদান শুরু করল চীন। এতদিন পর্যন্ত ইন্টারনেটের জন্য নেপালকে ভারতের উপরেই নির্ভর করতে হত।
● এই প্রথম সৌদি আরবে পুরুষদের ফুটবল খেলা দেখার অনুমতি দেওয়া হল মহিলাদের।