১৪ই জানুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● আজ ১৪ই জানুয়ারি, পদ্মশ্রীবিজয়ী সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মদিন; গুগল ডুডলের মাধ্যমে লেখিকাকে শ্রদ্ধা জানাল গুগল।
● ৬ দিনের সফরে ভারতে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহু। এই উপলক্ষ্যে দিল্লির তিনমূর্তি চকের নতুন নামকরণ হল তিনমূর্তি- হাইফা চক। উল্লেখ্য, হাইফা হল ইজরায়েলের একটি শহর।
● অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারালো ভারতীয় দল।
● দৃষ্টিহীনদের জন্য আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে নেপালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছালো ভারতীয় দল।
● ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের উৎপাদন-সূচকে ৩০ তম স্থানে রয়েছে ভারত।
● কাবেরী নদীর জলের জন্য তামিলনাড়ুর অনুরোধ প্রত্যাখ্যান করল কর্ণাটক।
● জামিনের জন্য আবেদন করতে গেলে আধার বাধ্যতামূলক করল ছত্রিশগড় হাইকোর্ট।
● 'বিগ বস-১১' বিজয়ী হলেন টিভি অভিনেত্রী শিল্পা সিন্ধে।