১) আজকের দিনে ভারতীয় সামরিক বাহিনীর কোন শাখাটির প্রতিষ্ঠা দিবস?
- ভারতীয় বায়ু সেনা (৮৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল)
২) এ বছর অর্থনীতিতে কারা নোবেল প্রাইজ পেলেন?
- উইলিয়াম ডি নর্ডহাউস (মার্কিন যুক্তরাষ্ট্র) এবং পল এম রোমার (মার্কিন যুক্তরাষ্ট্র)।
৩) ভারত এবং জাপানের নৌবাহিনীর মহড়া JIMEX (জিমেক্স) কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
- বিশাখাপত্তনম।
৪) কে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ১১৪ তম বিচারপতি নিযুক্ত হলেন?
- ব্রেট কাভানৌঘ।
৫) কোন ভারতীয় IBSF অনূর্দ্ধ ১৬ স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতল?
- কীর্তনা পান্ডিয়া।
৬) প্রয়াত হলেন নাগাল্যান্ডের বিশিষ্ট সমাজসেবী যাকে নাগাল্যান্ডের গান্ধী বলা হত, তার প্রকৃত নাম কী?
- নটবর থক্কর।
৭) জাপানি ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন?
- লিউস হ্যামিলটন।
৮) ভারতের কোন স্থানটি স্বচ্ছ তম ধর্মীয় স্থান এর মর্যাদা পেল?
- মাতা বৈষ্ণো দেবী মন্দির, জম্মু ও কাশ্মীর।
৯) কোন আইআইটি "একাডেমি অফ লিডারশিপ" স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে?
- খড়গপুর।
১০) কোন দেশের মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ টি-টোয়েন্টি জিতল?
- বাংলাদেশ।
১১) ২০১৯ সালে কোথায় জি-সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলির ৪৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
- ফ্রান্স।
১২) ভারতের প্রথম জাতীয় পুলিশ মিউজিয়াম কোথায় স্থাপিত হতে চলেছে?
- নতুন দিল্লি।
১৩) ২০১৮ সালের আন্তঃমহাদেশীয় কাপ ফুটবল প্রতিযোগিতা কোন দেশ জয়লাভ করল?
- ভারত।
১৪) কোন সংস্থাটি ISSA Good Practice Award পেল?
- এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স করপোরেশন।