৯ই অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) বিশ্ব ডাক দিবস (ওয়ার্ল্ড পোস্ট ডে) কোন দিনটিতে পালিত হয়?
- ৯ই অক্টোবর (১৮৭৪ সালের ৯ই অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল)।
২) চলতি ইয়ুথ অলিম্পিকে ভারতের প্রথম সোনা জয়ী খেলোয়াড় কে?
- জেরেমি লালরিননুঙ (ভারোত্তোলন)।
৩) জুডোতে অলিম্পিক পর্যায়ের কোন খেলায় পদকজয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় কে?
- থাংজাম তাবাবি দেবী (রূপো জয়ী)।
৪) ভারতীয় আবহাওয়া দফতর কোন ঘূর্ণিঝড়ের জন্য সতর্কবার্তা জারি করেছে?
- তিতলি (TITLI)
৫) ২০১৮ সালের হকি বিশ্বকাপের ম্যাসকট কোনটি?
- অলি (Olly)।
৬) চলতি ইয়ুথ অলিম্পিকে ভারতীয় শুটার মানু ভাকের কোন বিভাগের সোনা জিতল?
- ১০মিটার এয়ার পিস্তল।
৭) অক্সফোর্ড ডিকশনারিতে সংযোজিত নতুন ১৪০০ টি শব্দের মধ্যে সবথেকে চর্চিত কোনটি?
- ইডিওক্রেসি (বোকাদের দ্বারা চালিত শাসনতন্ত্র)।