২৪শে মার্চ'১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● ২৪ শে মার্চ 'বিশ্ব টি বি দিবস' হিসেবে পালিত হল।
● পরিবেশ রক্ষার তাগিদে ২০০৭ সালে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছিল আর্থ আওয়ার (Earth Hour), এবছর ভারত সহ ১৮৭ টি দেশে পালিত হল। পরিবেশের স্বার্থে লাইট অফ করে রাখা হল।
● ভারত সফররত জার্মান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ারের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
● তেলুগু শিক্ষা বাধ্যতামূলক করার ব্যাপারে বিল পাস হল তেলেঙ্গানা বিধানসভায়।
● আগামী মাসে গোল্ড কোস্টে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে ভারতের পতাকাবাহী হিসেবে পি.ভি সিন্ধুর নাম ঘোষনা করা হল।
● ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতল ভারতীয় কিশোরী মানু ভাকের।
● এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখলেন পঙ্কজ আদবানি।
● পাপুয়া নিউ গিনিতে মৃদু (৬ ৩) ভূকম্পন।