● ২০১৮ সালটিকে জাতীয় ভুট্টা (জোয়ার-বাজরা) বর্ষ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করল কেন্দ্র।
● ত্রিদেশীয় মহিলা ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড।
● উন্নতমানের লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুত করার জন্য BHEL-এর সঙ্গে চুক্তিবদ্ধ হল ইসরো(ISRO)।
● কেন্দ্রে লোকপাল এবং রাজ্যগুলিতে লোকায়ূক্ত নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন আন্না হাজারে।
● পেরুর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মার্টিন ভিজকারা।
● সুপার কম্পিউটারের সাহায্যে আধার কার্ডের তথ্য চুরি করতে ১৩০ কোটি বছর সময় লাগবে, বললেন UIDAI প্রধান অজয় ভূষণ পান্ডে।
● আফগানিস্তানের হেলমন্ড প্রদেশে স্টেডিয়ামের বাইরে গাড়ি-বোমা বিস্ফোরণে নিহত ১২জন, আহত ৪০ জন।
● ফেসবুকের মাধ্যমে তথ্য চুরি এবং নির্বাচনে প্রভাব খাটানো রুখতে তৎপর হল নির্বাচন কমিশন।