● আজ ২২শে মার্চ, বিশ্ব জল দিবস হিসেবে উদযাপিত হল।
● বিহারের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু মহাশয়।
● ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে মহম্মদ শামিকে নিষ্কৃতি দিল বিসিসিআই।
● কেন্দ্র সরকার প্রযোজিত রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান ২০২০ সালের ৩১শে মার্চ পর্যন্ত চলবে বলে জানানো হল।
● কনিষ্ক গোল্ড প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ৮২৪ কোটি প্রতারণার মামলা করল সিবিআই।
● মালদ্বীপের জাতীয় জরুরি অবস্থার অবসান ঘটল।
● মহিলাদের ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতীয় দলকে হারাল অস্ট্রেলিয়া।