২৫শে মার্চ'১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● এয়ার ইন্ডিয়া রেডিওতে সম্প্রচারিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "মন কি বাত"।
● একদিনের আন্তর্জাতিকে কনিষ্ঠতম ও দ্রুততম হিসেবে ১০০ উইকেট পেয়ে রেকর্ড গড়লেন আফগানিস্তানের রশিদ খান।
● ইউনেস্কোর কার্যনির্বাহী পরিষদে ভারতের প্রতিনিধি মনোনীত হলেন জে. এস. রাজপুত।
● হংকং-কে হারিয়ে জকি ইন্টারন্যাশনাল ইউথ টুর্নামেন্ট জিতল ভারতের অনুর্ধ্ব-১৬ ফুটবল দল।
● ভারতীয় হকিতে সিনিয়র ম্যান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতল হরিয়ানা।
● আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ এবং বিদ্যালয়ে নিরাপত্তার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক হাজার মানুষ রাস্তায় নামলেন।
● দিল্লিতে শুরু হল আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী প্রিন্ট বাইএনিয়াল ইন্ডিয়া।
● কাজিরাঙা জাতীয় উদ্যানে শুরু হল গণ্ডার গণনা।