২৬শে মার্চ'১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● স্বচ্ছ ভারত অভিযানের আওতায় আসামে ১ লক্ষ শৌচালয় নির্মাণের কাজ শুরু হল আজ।
● ভারত-চীন দ্বিপাক্ষিক বাণিজ্যমন্ত্রী পর্যায়ের ১১তম বৈঠক সম্পন্ন হল।
● মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগে উত্তাল ভারতীয় রাজনৈতিক মহল।
● ১৩টি মহানগরীতে আগামী বছরেই ভারত স্টেজ-ষষ্ঠ (BS-VI) যানবাহন ব্যবহারের প্রস্তাব দিল মহামান্য সুপ্রিম কোর্ট।
● মিশরের রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হল।
● ৬.৪ ম্যাগনিচিউড ভুকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া; মৃদু ভূকম্পন পাপুয়া নিউ গিনীতেও।
● জেরুজালেমের পশ্চিম দেওয়াল থেকে কয়েক হাজার প্রার্থনা-চিরকুট সরানো হল যাতে নতুন চিরকুট রাখা যেতে পারে।
● রাশিয়া কর্তৃক প্রাক্তন গুপ্তচরকে বিষপ্রয়োগের প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শতাধিক রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করা হল।