● যুদ্ধক্ষেত্রে অসামান্য সাহসিকতার জন্য শৌর্য্য পুরষ্কার পেলেন মেজর সতীশ দাহিয়া(মরণোত্তর) এবং কীর্তি পুরষ্কার পেলেন চেতন কুমার চীতা। পুরষ্কারগুলি প্রদান করলেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
● সিডনিতে আয়োজিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে সপ্তম সোনা জিতল মানু ভাকের এবং আনমোল (ছবিতে)।
● ২২৪ আসনবিশিষ্ট কর্ণাটক বিধানসভার নির্বাচনের তারিখ ঘোষণা করলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত, নির্বাচন হবে ১২ই মে এবং গণনা ১৫ই মে।
● প্যান কার্ডের সঙ্গে আধার লিংক করার সময়সীমা বাড়ানো হল ৩০শে জুন পর্যন্ত।
● বিভিন্ন রাষ্ট্র থেকে রাশিয়ার দূত ফিরিয়ে দেওয়ার পিছনে আমেরিকার উস্কানি রয়েছে বলে অভিযোগ করল রাশিয়া।
● গুপ্তচর হত্যার প্রতিবাদে রাশিয়ায় আয়োজিত ফুটবল বিশ্বকাপ 'কূটনৈতিকভাবে বয়কট' করল আইসল্যান্ড।
● প্রাপ্তবয়স্কদের বিয়ের ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই খাপ পঞ্চায়েতের, জানাল সুপ্রিম কোর্ট।
● প্রয়াত হলেন কন্নড় অভিনেত্রী জয়ন্তী।