২৮শে মার্চ'১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপে ভারতের জয়জয়কার, ২৫ মিটারে সোনা জিতল মুসকান (ছবিতে)।
● ভারতকে ব্রহ্মপুত্র নদের জলসংক্রান্ত তথ্য সরবরাহ করবে বলে জানাল চীন।
● প্রযুক্তিবিদ্যা এবং বৃত্তিশিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নতির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ৮০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেবে ভারত সরকার, MoU স্বাক্ষরিত হল।
● এক সপ্তাহের মধ্যেই টেক্সাস থেকে প্রথমবার ভারতে আমদানি হতে চলেছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (LNG), জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
● মায়ানমারের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন উইন মিন্ট।
● খেলোয়াড় এবং আধিকারিকসহ কমনওয়েলথ গেমসের ২০০ জন ভারতীয় প্রতিনিধি গোল্ড কোস্টে পৌঁছালেন।
● তথ্য ফাঁসের বিষয়ে ফেসবুককে নোটিস দিল ভারত সরকার, আগামী ৭ দিনের মধ্যে বিবৃতি দিতে নির্দেশ দেওয়া হল।
● প্রশ্নপত্র ফাঁস হওয়ায় দশম শ্রেণীর অংক এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতির পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানাল সিবিএসই।