● ২৯শে মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হল মহাবীর জয়ন্তী।
● বিচারপতি জাওয়াদ রহিমকে ন্যাশনাল গ্রীন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন নিযুক্ত করল সুপ্রিম কোর্ট।
● প্রয়াত হলেন ব্রিটিশ অলিম্পিয়ান বিল লুকাস যিনি ১৯৪৮ লন্ডন অলিম্পিকে গ্রেট ব্রিটেনের প্রতিনিধিত্ব করেছিলেন।
● রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার ৭৬% মালিকানা বিক্রি করে সংস্থাটিকে বেসরকারিকরণের পরিকল্পনা প্রকাশ করল কেন্দ্র।
● ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানার বিধানসভায় উত্থাপিত হল পঞ্চায়েত এবং পৌরসভা বিল।
● ভারতে আয়োজিত ত্রিদেশীয় মহিলা ক্রিকেটের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডকে হারাল ভারত।
● দ্বিতীয়বারের জন্য মিশেরর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আবদেল ফাততাহ আল-সিসি।