◆ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
◆ চেক প্রজাতন্ত্রের ইস্টার লেদেকা চলতি শীতকালীন অলিম্পিকে প্রথম ২টি বিভাগে ২টি সোনা জিতলেন।
◆ জিমন্যাস্টিক ওয়ার্ল্ড কাপে এই প্রথম পদক জিতল কোনো ভারতীয় খেলোয়াড়। মেয়েদের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অরুণা রেড্ডি।
◆ চেন্নাইয়ে "আম্মা স্কুটার স্কিম" চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
◆ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন মেঘালয়ের 'মোস্ট ওয়ান্টেড' আতংকবাদী সোহান ডি শিরা।
◆ ফ্রান্সের একটি নারী অধিকার বিষয়ক সংস্থার মতে, ফ্রান্সের প্রতি আটজন মহিলার মধ্যে একজন ধর্ষিতা, অর্থাৎ সংখ্যাটা প্রায় ৪০ লক্ষ।
◆ ১০৬ বছর বয়সে প্রয়াত হলেন স্বচ্ছ ভারত অভিযানের ম্যাসকট ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা কানওয়ার বাই যিনি নিজের ছাগল বিক্রি করে শৌচাগার বানিয়েছিলেন।
◆ নাসার সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী চন্দ্রপৃষ্ঠে প্রায় সর্বত্রই জল রয়েছে এবং তা সম্পূর্ণ গতিহীন।