◆ ২৩শে ফেব্রুয়ারি বাংলা গদ্যসাহিত্যের প্রথম যুগের শিল্পী কালীপ্রসন্ন সিংহের (১৮৪০-১৮৭০) জন্মদিন। তাঁর স্বল্পকালীন জীবদ্দশাতে তিনি সংস্কৃত মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন।
◆ স্বাধীনতার ৭০ বছর পর স্থায়ী বিদ্যুৎ সংযোগ পেল মুম্বাইয়ের নিকটবর্তী এলিফ্যান্টা দ্বীপ।
◆ ২০১৮ শীতকালীন অলিম্পিকের আসরে রাশিয়া থেকে প্রথম সোনা জিতল ১৫ বছরের ফিগার স্কেটার এলিনা জ্যাগিটোভা।
◆ বিশ্বের দুর্নীতি সূচকে ২০১৭ সালে ভারতের স্থান ৮১।
◆ ৫ বছরের কমবয়সীদের নীল রঙের "শিশু আধার" দেওয়া হবে, জানাল কর্তৃপক্ষ।
◆ গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী পাসপোর্ট হল দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের পাসপোর্ট, ভারতের স্থান ৭৩তম।
◆ ১৬টি রাজ্য থেকে রাজ্যসভার ৫৮টি আসনের জন্য নির্বাচন হবে ২৩শে মার্চ।
◆ চীনের রাষ্ট্রপতি জি জিনপিং-এর আদর্শ প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়ার জন্য ৩ লক্ষ টিভি বসানো হল।