◆ ২২শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের জন্মদিন।
◆ একটি জনস্বার্থ বিষয়ক মামলার রায় ঘোষণা করতে গিয়ে বোম্বে হাইকোর্ট মন্তব্য করল- "রাজনৈতিক নেতারা ভগবান নয়, আইনের ঊর্ধ্বেও নয়"।
◆ ৩৭০০ কোটি টাকার তছরূপের দায়ে বিক্রম কোঠারিকে গ্রেপ্তার করল সিবিআই।
◆ ভারতের ১৫টি ভাষায় মাইক্রোসফট আউটলুকের ইমেল এড্রেস করা যাবে এবং ইমেল আদান-প্রদানও করা যাবে, জানালো মাইক্রোসফট।
◆ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল ট্রাম্পকে "মানবাধিকার লঙ্ঘনকারী" আখ্যা দিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল।
◆ টেলিকম কোম্পানিগুলির পেমেন্ট ব্যাংকের KYC করতে হবে অন্য কোনো সংস্থার মাধ্যমে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
◆ রামগোপাল বর্মার বিতর্কিত 'গড, সেক্স এন্ড ট্রুথ' ছবিতে মেয়েদের অপমান করা হয়েছে, তাই তার গ্রেফতারের দাবীতে ৪৮ ঘন্টার অনশনে বসলেন কয়েকটি নারী সংগঠনের সদস্যাগণ।
◆ ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য নিজেদের বিমান বাহিনী উন্নততর করছে চীন, জানাল চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা।