◆ আজ ২১শে ফেব্রুয়ারি, বিপুল সমারোহের সঙ্গে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
◆ কম্বোডিয়ার সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ১০,০০০ টি ব্যালট বাক্স অনুদান করল জাপান।
◆ ওড়িশা এবং ছত্রিশগড় রাজ্যের মধ্যে মহানদীর জল সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্য একটি ট্রাইবুনাল গঠন করতে চলেছে কেন্দ্র সরকার।
◆ শীতকালীন অলিম্পিকে সর্বোচ্চ মেডেলের রেকর্ড গড়লেন নরওয়ের ক্রস-কান্ট্রি স্কিয়ার মারিট জর্গেন(মোট ১৪টি মেডেল)।
◆ তামিলনাড়ুর মাদুরাইয়ে নতুন রাজনৈতিক দল শুরু করলেন জনপ্রিয় অভিনেতা কামাল হাসান। তার দলের নাম মাক্কাল নিধি মাইয়াম।
◆ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন উত্তর প্রদেশের বিধায়ক লোকেন্দ্র সিংহ।
◆ মহারাষ্ট্রের লাটুরে ৬০০ কোটি টাকার মেট্রো কোচ ফেক্টরি প্রকল্পের জন্য ভারতীয় রেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল মহারাষ্ট্র সরকার।
◆ ২০১৭-১৮ অর্থবর্ষে পিএফ-এ সুদের হার কমল, ৮.৬৫% থেকে কমে হল ৮.৫৫ শতাংশ।