২০ ফেব্রুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

◆ রাজস্থানের জয়পুরে শুরু হল সম্পুর্ন মহিলা পরিচালিত রেলস্টেশন গান্ধীনগর রেল স্টেশন (ছবিতে)।
◆ আজলান শাহ কাপের পূর্বে ভারতীয় হকি দলের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হল সর্দার সিংকে।
◆ এবছর কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মহিলা ক্রীড়াবিদগণ শাড়ির পরিবর্তে ট্রাউজার এবং ব্লেজার পরবেন বলে জানানো হল।
◆ ২০১৮ সালের আন্তর্জাতিক পরিবেশ দিবস (৫ই জুন) পালিত হবে ভারতে; এবছরের থিম "Beat Plastic Pollution", জানালেন UNEP (ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রাম) এর প্রধান এরিক সোলহেম।
◆ ইউনিসেফের পরিসংখ্যান অনুসারে, শিশুমৃত্যুর হার সবথেকে বেশি পাকিস্তানে।
◆ মালদ্বীপে পরবর্তী ৩০ দিনের জন্য জাতীয় জরুরী অবস্থার মেয়াদ বাড়ানো হল।
◆ তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য "মিশন বুনিয়াদ" নামের প্রকল্প শুরু করল দিল্লি সরকার।
◆ মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতার জেরে চীনের ১২টি রণতরী ভারত মহাসাগরে ঢুকে পড়েছিল বলে জানানো হল।