◆ মহারাষ্ট্র সরকার কর্তৃক শিব ছত্রপতি স্টেট স্পোর্ট এওয়ার্ড পেলেন আজিঙ্ক্য রাহানে এবং রোহিত শর্মা।
◆ টি-টোয়েন্টি খেলায় উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ক্যাচের (১৩৪টি) রেকর্ড গড়লেন ধোনি।
◆ লা লিগা টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদই প্রথম দল যারা ৬০০০ গোল করল।
◆ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ার জন্য কার্বন ট্যাক্স শুরু করতে চলেছে সিঙ্গাপুর।
◆ ভার্জিন হাইপারলুপ সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করল মহারাষ্ট্র সরকার। ২০২৫ সালের মধ্যে মুম্বাই-পুনের মধ্যে হাইপারলুপ স্থাপন করা হবে, ১৪০ কিমি রাস্তা যেতে সময় লাগবে ২৫ মিনিট।
◆ ব্রিটিশ একাডেমি ফিল্ম এন্ড টেলিভিশন এওয়ার্ডসে সেরা ছবির সন্মান পেল "থ্রি বিলবোর্ডস"।
◆ ছত্রিশগড় বিধানসভা থেকে বহিষ্কৃত হল ৩০ জন কংগ্রেস বিধায়ক।