◆ ১৯১১ সালের ১৮ই ফেব্রুয়ারি বিশ্বের প্রথম এয়ারমেইল পরিষেবা শুরু হয়েছিল ভারতে। ৬৫০০টি চিঠি এলাহাবাদ থেকে নৈনি পৌঁছিয়েছিলেন ফরাসি বিমানচালক হেনরি পেকেট।
◆ দিল্লির লালকেল্লায় অষ্টম থিয়েটার অলিম্পিকের সূচনা করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
◆ রোটারদাম ওপেন জিতলেন সুইস টেনিস তারকা রজার ফেডেরার। এটি তার ক্যারিয়ারের ৯৭ তম খেতাব।
◆ সৌদি আরবের মহিলারা এবার পুরুষের অনুমতি ছাড়াই ব্যবসা-বাণিজ্য করার অনুমতি পেল।
◆ এবারের কমনওয়েলথ গেমসে ২২৫জন ক্রীড়াবিদ পাঠাতে চলেছে ভারত।
◆ আমেদাবাদ-মুন্দ্রা যোগাযোগকারী এয়ার ওড়িশার উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
◆ ইরানে যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল, মৃত ৬৬ জন।
◆ নিরভ মোদির পর এবার আরেকটি ব্যাংক-জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এল। রোটোম্যাক কোম্পানির মালিক বিক্রম কোঠারির বিরুদ্ধে ৮০০ কোটি টাকার জালিয়াতি করে বিদেশে পালানোর অভিযোগ উঠলো।