◆ আজ রামকৃষ্ণ পরমহংসদেবের (১৮৩৬-৮৬) আবির্ভাবদিবস। একইসঙ্গে আজ বিখ্যাত বাংলা কবি জীবনানন্দ দাশেরও (১৮৮৯-১৯৫৪) জন্মদিবস।
◆ সবথেকে বেশি বয়সে বিশ্বের এক নম্বর টেনিস তারকা হলেন রজার ফেডেরার (৩৬ বছর)। এর আগে তিনি ২০০৪ সাল থেকে একটানা ২৩৭ সপ্তাহ বিশ্বের এক নম্বর স্থান দখল করেছিলেন।
◆ যশ চোপড়া মেমোরিয়াল পুরষ্কারে সম্মানিত হলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।
◆ সাংসদ এবং বিধায়কগণ আদালতে আইনজীবীর ভূমিকা পালন করতে পারবেন কি না, এই বিষয়ক একটি জনস্বার্থ মামলায় এটর্নি জেনারেল কে কে বেনুগোপালের পরামর্শ চাইল সুপ্রিম কোর্ট।
◆ শর্তসাপেক্ষে ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অফ ইন্ডিয়ার অনুমোদন পেল হোয়াটস্যাপ পেমেন্ট।
◆ সাত দিনের ভারত সফরে এলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
◆ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিবসীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে রেকর্ড গড়লেন বিরাট কোহলি। তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি দ্বিপাক্ষিক একদিবসীয় সিরিজে ৫০০-র বেশি রান করলেন।
◆ আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ বার "ম্যান অফ দি ম্যাচ" শিরোপা পেয়ে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে কোহলি।