◆ ১২৬ বছরের পুরাতন কাবেরী নদীর জলবণ্টন সমস্যার সিদ্ধান্ত ঘোষণা করল সুপ্রিম কোর্ট। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তামিলনাড়ু পাবে ১৭৭.২৫ টিএমসি ফুট, আগে পেত ১৯২ টিএমসি ফুট। (TMC ফুট হল থাউজ্যান্ড মিলিয়ন কিউবিক ফুট)
◆ তিনদিনের ভারত সফরে এলেন ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানি।
◆ হরিয়ানার জন্য একটি পৃথক হাইকোর্টের দাবিতে ৫০০০ আইনজীবী কর্মবিরতি ঘোষণা করলেন। উল্লেখ্য বর্তমানে ভারতে ২৪টি হাইকোর্ট রয়েছে।
◆ ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক এপ্লিকেশন তৈরির জন্য গুগল কর্তৃক পুরষ্কৃত হল নোয়ডার মৃগাঙ্ক পাওয়াগি।
◆ আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ক্যাচের নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। উল্লেখ্য, ধোনি বিশ্বের তৃতীয় উইকেট রক্ষক যিনি ৬০০ টি ক্যাচ নিলেন।
◆ সৌরজগতের বাইরে ৯৫টি নতুন গ্রহের সন্ধান পেল নাসা।
◆ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি স্বত্বেও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুর ভুমিতল বৃদ্ধি পেয়েছে, দাবি করল নিউজিল্যান্ডের একদল গবেষক।