২৫শে ফেব্রুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

◆ শীতকালীন অলিম্পিকের সমাপ্তি ঘটল। এবারে সর্বোচ্চ পদকজয়ী দেশ নরওয়ে (১৪টি সোনা, ১৪টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ), দ্বিতীয় স্থানে জার্মানি (মোট ৩১টি)।
◆ হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন হিন্দি সিনেমার প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী(৫৪)।
◆ সম্পুর্ন বিনামূল্যে দেশের ১৯ টি রেল স্টেশনের নকশা করে দিতে চান, প্রস্তাব দিলেন পদ্মভূষণ বিজয়ী স্থপতি হাফিজ কন্ট্রাক্টর।
◆ ২০১৭ সালে সুপ্রিম কোর্টে এমন ৪,২২৯ টি মামলার আবেদন জমা পড়েছে যার এক পক্ষ কেন্দ্র সরকার, সংখ্যাটা গত বছরের তুলনায় প্রায় ১০০০ বেশি।
◆ টেস্ট ক্রিকেটে একটানা দু'বছর নাম্বার ওয়ান, দ্বিতীয়বারের জন্য Test Championship Mace পেল ভারতীয় ক্রিকেট দল।
◆ অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতলেন ভারতীয় শাটলার পারুপল্লী কাশ্যপ।
◆ রসগোল্লার জি.আই ট্যাগের জন্য পুনরায় আবেদন করল ওড়িশা সরকার।
◆ সফলভাবে পরীক্ষিত হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরী ড্রোন 'রুস্তম-২'।
◆ ২০১৯ সাল থেকে NCERT পাঠক্রম প্রায় অর্ধেক হতে চলেছে, জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভদেকর।