২৬শে ফেব্রুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

◆ সুইস ওপেনে পুরুষদের সিঙ্গলস জিতলেন ভারতের সমীর বর্মা।
◆ বুলগেরিয়ায় অনুষ্ঠিত স্ট্র্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টে সোনা জিতলেন বিকাশ কিষান, একইসঙ্গে সেরা বক্সারের তকমা পেলেন বিকাশ।
◆ মহাকাশচারীদের জন্য চাঁদে ঈগলু বানাবার পরিকল্পনা নিল ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা ISRO (ইসরো)।
◆ আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন স্প্রিন্টার উসেইন বোল্ট ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন, নিজেই টুইটারে জানালেন একথা।
◆ কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, দেশের পুলিশবাহিনীতে মহিলাদের সংখ্যা মাত্র ৭.২৮% অথচ সংখ্যাটা ৩৩% হওয়া কাম্য।
◆ সৌদি আরবের মহিলাদের সশস্ত্র সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেওয়া হল।
◆ অন্ধ্র প্রদেশের বিজেপি নেতৃত্ব রায়ালাসীমাতে রাজ্যের হাইকোর্ট এবং দ্বিতীয় রাজধানী স্থাপনের দাবী জানালেন।