২৭শে ফেব্রুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

◆ আগামী বছর থেকেই ১১৮ বছরের পুরাতন ডেভিস কাপ-এর নাম হতে চলেছে 'টেনিস বিশ্বকাপ'। বর্তমানে প্রচলিত কিছু নিয়মেও পরিবর্তন করা হবে। প্রস্তাবিত টেনিস বিশ্বকাপ ১৮ টি দলের মধ্যে আয়োজিত হবে, চলবে এক সপ্তাহকাল।
◆ সৌরাষ্ট্রকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি জিতল কর্ণাটক।
◆ ভারতের ১২টি প্রধান বন্দর থেকে এবছর লাভের পরিমান প্রায় ৭০০০ কোটি টাকা যা ২০১৪ সালে ছিল ৩০০০ কোটি টাকা, জানালেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করি।
◆ ফেসবুকের একটি সমীক্ষা অনুসারে, ইন্টারনেট পরিষেবা প্রদানের ক্ষেত্রে ৮৬টি দেশের মধ্যে ভারতের স্থান ৪৭তম, প্রথম সুইডেন।
◆ আগামী ২০ বছরের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদনে আমেরিকাকেও হারিয়ে দেবে চীন, জানাল ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি।
◆ ই-ওয়ালেটগুলির KYC-র সময়সীমা বাড়াতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কোম্পানিগুলোকে।
◆ নাগাল্যান্ড এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচন শুরু হল।
◆ ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সাংসদ এবং বিধায়কদের ফৌজদারি মামলার বিচারের জন্য বিশেষ আদালত গঠন করল দিল্লি হাইকোর্ট।