◆ আজ ২৮শে ফেব্রুয়ারি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে উদযাপিত হয়। আজকের দিনেই বিশ্ববন্দিত ভারতীয় বিজ্ঞানী সি ভি রমন তার বিখ্যাত রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন।
◆ আজ ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের প্রয়ানবার্ষিকী।
◆ ২০২০ টোকিও অলিম্পিকের ম্যাসকট উন্মোচিত হল। উল্লেখ্য যে, এই ম্যাসকটটি টোকিও অলিম্পিকের জন্য নির্বাচন করেছে ছোটো শিশুরা।
◆ হাতির তৃতীয় প্রজাতি নিশ্চিত করলেন বিজ্ঞানীরা। এই হাতি আফ্রিকা এবং এশিয়ার হাতি থেকে ভিন্নতর।
◆ শোনা গিয়েছিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নাম নাকি নোবেল শান্তি পুরষ্কারের জন্য নথিভুক্ত হয়েছে। নোবেল কমিটি সূত্রে খবর এটা সম্ভবত মিথ্যে রটনা।
◆ ২০৪০ সালের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ থাকবে, বললেন ব্রিটিশ নভোশ্চর টিম পিক।
◆ বিশ্বের শুষ্কতম স্থান আটাকামা মরুভূমিতেও ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে বহু বছর পর্যন্ত, জানালেন বিজ্ঞানীরা। এর থেকে অনেকে এটাও আশা করছেন যে মঙ্গল গ্রহেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে।