১০ই ফেব্রুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

◆ আজ ১০ই ফেব্রুয়ারি, ভারতে জাতীয় কৃমিনাশক দিবস (National Deworming Day) হিসেবে পালিত হয়।
◆ শীতকালীন অলিম্পিকে প্রথম সোনা জিতলেন সুইডেনের শ্যার্লট কাল্লা(Skiing)।
◆ প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "Grand Collar" সম্মানে ভূষিত করলেন। উল্লেখ্য, গ্র্যান্ড কলার হল বিদেশী প্রতিনিধিদের প্রতি প্যালেস্টাইনের সর্বোচ্চ সম্মান।
◆ পাকিস্তান সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো না অক্ষয় কুমারের Pad Man সিনেমাটি।
◆ রাজনৈতিক দলগুলিকে অনিবন্ধীকরণের (De-register) ক্ষমতা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল নির্বাচন কমিশন।
◆ ১০০তম একদিনের ম্যাচে শতরান করলেন শিখর ধাওয়ান। এটি তার ১৩তম শতরান।
◆ তীব্র জলসংকটের মাঝে খরা কবলিত কেপ টাউনে অবশেষে বৃষ্টি নামল।