১১ই ফেব্রুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

◆ সর্বকালের সেরা বিজ্ঞানীদের অন্যতম টমাস আলভা এডিসন, যার নামে ২৩৩২টি আবিষ্কারের স্বত্ব রয়েছে, আজকের দিনেই (১১ই ফেব্রুয়ারি ১৮৪৭) জন্মগ্রহণ করেছিলেন।
◆ শীতকালীন অলিম্পিকের আসরে সাইবার হানা, উদ্ধার করতে সময় লাগলো ১২ ঘন্টা।
◆ নিউ ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট অনুযায়ী, ৯৫০ বিলিয়ন ডলার সম্পদসহ মুম্বাই বিশ্বের ১২তম ধনী শহর।
◆ গাড়ি চালানোর লাইসেন্সের জন্য বয়সের প্রমানপত্র হিসেবে যাতে আধার কার্ড কাজে লাগানো যায় সরকার সেইরূপ উদ্যোগ নিয়েছে।
◆ বোর্ডের পরীক্ষায় ১০ লক্ষ পরীক্ষার্থী অনুপস্থিত। তাই সহজতর পরীক্ষা পদ্ধতি চালু করার কথা বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
◆ শীতকালীন অলিম্পিকে আমেরিকার হয়ে প্রথম সোনা জিতলেন স্নোবোর্ডার রেডমন্ড জেরার্ড।
◆ ভারতের প্রস্তাবিত বুলেট ট্রেনের মাত্র ১৮.৬ শতাংশ যন্ত্রাংশ জাপানের, জানাল রেলমন্ত্রক।