◆ ১২ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাদপ্রতিম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের জন্মদিন। উল্লেখ্য, লিঙ্কন ছিলেন আমেরিকার দীর্ঘতম (৬ফুট ৪ইঞ্চি) রাষ্ট্রপতি।
◆ দুবাইয়ে 'ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে' ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মূল্যানী ইন্দ্রবতী সেরা মন্ত্রীর (বেস্ট মিনিস্টার ইন দি ওয়ার্ল্ড) পুরস্কার পেলেন।
◆ অলিম্পিকের আসরে সাইবার হানা করেছিল যে ভাইরাস তার নাম "অলিম্পিক ডেস্ট্রয়ার", জানালেন বিশেষজ্ঞরা।
◆ বিজ্ঞান ও প্রযুক্তির অস্কার পেলেন ভারতীয় ইঞ্জিনিয়ার বিকাশ সাথায়।
◆ বিদেশমন্ত্রকের নিষেধ স্বত্বেও মালদ্বীপ সফরে গেল বেঙ্গালুরু ফুটবল ক্লাব।
◆ বিশ্বের প্রথম রোবট স্কি কম্পিটিশন শুরু হল দক্ষিণ কোরিয়ায়।
◆ ভারতের আইনমন্ত্রকের হিসেব অনুযায়ী ভারতের ২৪টি হাইকোর্টে ৪০৩ জন বিচারকের পদ শূন্য রয়েছে।