◆ আজ ১৩ই ফেব্রুয়ারি, "ভারতের নাইটেঙ্গেল" সরোজিনী নাইডুর জন্মদিবস।
◆ অলিম্পিক কর্তৃপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মিশ্র আইস-হকি দলটিকে (মহিলাদের) নোবেল শান্তি পুরষ্কারের জন্য সুপারিশ করল।
◆ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেইফিউ রিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতলেন।
◆ চলতি অলিম্পিকে প্রথম ডোপ টেস্টে ধরা পড়ল জাপানের শর্ট-ট্র্যাক স্কেটার কেই সাইটো।
◆ রাজস্থান রয়েলস-এর মেন্টর নিযুক্ত হলেন শ্যেন ওয়ার্ন।
◆ ADR-এর রিপোর্ট অনুযায়ী ভারতের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার সম্পদের পরিমান ১৭৭ কোটি টাকা।
◆ খরাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষনা করল দক্ষিণ আফ্রিকা।
◆ তাজমহলের টিকিটমূল্য বাড়ানো হল। বলা হল, এই স্মৃতিসৌধটিকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করার উদ্দেশ্যেই টিকিটমূল্য বাড়ানো হয়েছে।