◆ ১৪ই ফেব্রুয়ারি শুধু ভ্যালেন্টাইন ডে নয়, ইন্টারনেটের জগতে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। ২০০৫ সালে এই দিনেই ইউটিউবের পথ চলা শুরু হয়েছিল।
◆ বিধ্বংসী ঘূর্ণিঝড় 'গিতা' তছনছ করে দিল টোঙ্গা, শতাব্দীপ্রাচীন পার্লামেন্ট ভবনটি ভেঙে পড়ল।
◆ ভ্যালেন্টাইন ডে'তে প্লাস্টিকের সঙ্গে মানুষের বিচ্ছেদ হোক, আর্জি জানাল সম্মিলিত জাতিপুঞ্জ।
◆ সরকারী বিমান পরিবহন সংস্থা 'এয়ার ইন্ডিয়া' বেসরকারিকরণ হলেও সংস্থার নাম 'এয়ার ইন্ডিয়া'ই থাকবে।
◆ উত্তর কোরিয়ার 'অলিম্পিক বিল' বাবদ ১৭ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া, দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ।
◆ তার লক্ষ্য এশিয়ান গেমস, তাই কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করবেন না, বললেন ভারতীয় জিমন্যাস্টি দীপা কর্মকার।
◆ ইন্ডিয়ানার (মার্কিন যুক্তরাষ্ট্র) পারডিউ বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় বলা হল, মানুষের সুখের পিছনে টাকাপয়সার অবদান রয়েছে। তাদের মতে,জীবনে সুখের জন্য ন্যূনতম কিছু টাকার দরকার।
◆ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১.৭৭ বিলিয়ন মার্কিন ডলারের জালিয়াতি, অভিযুক্ত জুয়েলারি ডিজাইনার নিরভ মোদি।