◆ দক্ষিণ কোরিয়ায় শুরু হল শীতকালীন অলিম্পিক।
◆ পেপসি কোম্পানির প্রধান ইন্দ্রা নুয়ী ক্রিকেট নিয়ামক সংস্থা ICC-এর প্রথম মহিলা নির্দেশক (Independant Female Director) হতে চলেছেন। আগামী জুন মাসে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
◆ মেধা স্বত্ব সূচকের তালিকায় বিশ্বের ৫০ টি দেশের মধ্যে ৪৪ তম ভারত।
◆ ভারতীয় বংশোদ্ভূত সোহানি রায়চৌধুরী (৮) ইংল্যান্ডের 'ম্যাথেমেটিক্স হল অফ ফেম'-এ অন্তর্ভুক্ত হল।
◆ মানসরোবর যাত্রীদের জন্য নাথু লা পাস খুলে দিতে রাজি হল চীন।
◆ কর্ণাটকে বার্ড ফ্লুর জেরে ভারত থেকে পোল্ট্রি, ডিম ইত্যাদি আমদানি বন্ধ করল সৌদি আরব।
◆ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৩.৩৬ কোটি মানুষ বিনামূল্যে এলপিজি সংযোগ পেয়েছে, জানাল সরকার।
◆ উত্তর প্রদেশের বোর্ড পরীক্ষায় তিন দিনে ৬ লক্ষ পরীক্ষার্থী অনুপস্থিত থাকল।