◆ কানাডা, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষকের মতে, প্রতিদিন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতি ১ বর্গমিটারে ৮০০ মিলিয়ন ভাইরাস জমা হচ্ছে।
◆ ক্ষমতার অপব্যবহারের অপরাধে গুগলের বিরুদ্ধে ১৩৬ কোটি টাকার জরিমানা ধার্য করল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া।
◆ বারমুডাতে সমকামী বিবাহ নিষিদ্ধ হল।
◆ বাংলাদেশের বিরোধী নেত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড ঘোষণা করল বাংলাদেশের আদালত।
◆ সব রেকর্ড ছাপিয়ে ইন্সট্রাগ্রামে সবথেকে বেশি লাইকের অধিকারী হল মার্কিন টিভি তারকা কেলি জেনারের সদ্যজাত শিশুকন্যা স্টর্মী ওয়েবস্টারের ছবিটি।
◆ মার্কিন উদ্যোগী ক্রিস্টিনা রুথ ফিনল্যান্ডে শুধুমাত্র মহিলাদের জন্য একটি কৃত্রিম দ্বীপ বানাচ্ছেন যেখানে পুরুষদের অধিকার নিষিদ্ধ।
◆মালদ্বীপের জাতীয় জরূরী অবস্থার বিবরণ দেওয়ার জন্য 'বন্ধু দেশগুলি'তে দূত পাঠালো সেদেশের সরকার, বন্ধু তালিকায় রয়েছে চীন-পাকিস্তান-সৌদি, ভারত বাদ।