◆ আজ ৭ই ফেব্রুয়ারি বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের জন্মদিন। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল ডেভিড কপারফিল্ড, এ টেল অফ টু সিটিজ প্রভৃতি।
◆ সাউথ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে সিরিজ (২-০) জেতার পর ভারতীয় মহিলা ক্রিকেট দল সরাসরি ২০২১ সালের ক্রিকেট বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল।
◆ গবেষণায় প্রকাশ পেল, ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার ফলে মেরু অঞ্চলের ওজন ছিদ্র অনেকখানি ভরে উঠেছে কিন্তু বেশি জনবসতিপূর্ণ অঞ্চলগুলিতে ওজন স্তরে তেমন পরিবর্তন হয়নি।
◆ রেকর্ড করলেন ঝুলন গোস্বামী। মহিলাদের ক্রিকেটে তিনিই প্রথম ২০০ উইকেটের (একদিনের ম্যাচে) অধিকারিণী হলেন।
◆ টুকলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার ফলে উত্তর প্রদেশের বোর্ড পরীক্ষার (১০ এবং ১২ শ্রেণীর) প্রথম দিনে প্রায় ১.৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতেই এলো না।
◆ ১কোটি একর জায়গায় উপর ৫টি জাতীয় উদ্যান তৈরি করল চিলি, বাগানগুলির আয়তন সুইজারল্যান্ডের মোট আয়তনের থেকেও বেশি।
◆ ২০১৮ সালের কমনওয়েলথ গেমে অংশগ্রহণ করার সুযোগ না পেলে আত্মহত্যা করবেন, জানালেন সোনাজয়ী মহিলা প্যারা-অ্যাথলিট সাকিনা খাতুন।